যদি-বা তুমি এসেছিলে, বসেছিলে দু-দন্ড, কথা বলায় হয়েছিল সমুজ্জ্বল এই পৃথিবীটা। হাসিতে ছিল অন্য এক নিবেদন তোমার। তোমার উষ্ণ হাতের ছোঁয়ায় দুর্বল হইনি আমি; বরং আরও একাত্ম হয়েছি নিজের সঙ্গে। অনেক কথার জন্ম নিয়েছে ঠিকই; বহু শব্দ আশব্দে লীন হয়েছে ঠিকই; তাও ভুলিনি আমি কে, কী আমার নিজস্বতা... জীবন নিয়ে নানান ভাবনা-চিন্তা। আর এই জন্যে তুমি আর ‘তুমি’ নেই।
তুমি অনুপস্থিত নও কোনোভাবেই, কখনো। না-তুমিতে আমি যেমন, হ্যাঁ-তুমিতেও ততটাই অবিচল... আজও আমি ‘তুমি’ হয়েই আছি।
কবিতা নিয়ে তোমায় দেখেছি, পেয়েওছি; সেই কবিতা দিয়েই সমগ্র জগৎকে দেখাই এবার ‘তোমায়’...